ছবি: সংগৃহীত
ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর দাবি, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, কত দিন বাঁচবেন, তা জানেন না। তবে সৃষ্টিকর্তার ওপর তাঁর বিশ্বাস রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান বিদেশে অবস্থানরত শামীম ওসমান।
টকশোতে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’ নিজের আয়ু নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’
নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মন্তব্য করেন শামীম ওসমান। তবে এ নিয়ে কাউকে আনন্দিত না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগও তুলে ধরেন।
টকশোতে ব্যক্তিগত অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর দাবি, দেশের বর্তমান পরিস্থিতি তাঁর ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও নিজের মতামত তুলে ধরেন শামীম ওসমান। তাঁর ভাষ্য, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি, পকেট কমিটি ও দলীয় বিভাজনের কারণে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শামীম ওসমান বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে যেতে চান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামীম ওসমান দেশের বাইরে অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত গণহত্যাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে।
তবে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে টকশোতে দেওয়া বক্তব্যের বাইরে স্বাধীনভাবে চিকিৎসাসংক্রান্ত কোনো তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News