ছবি: সংগৃহীত
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর অংশ হিসেবে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে জেলা প্রশাসন, ঝালকাঠির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
অভিযানের আওতায় শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশব্যাপী এই বিশেষ অভিযানের অংশ হিসেবে ঝালকাঠিতেও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News