এবার ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করলেন সুমাইয়া সুলতানা
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:43 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

এবার ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করলেন সুমাইয়া সুলতানা

Publish : 02:43 AM, 03 October 2026.
এবার ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করলেন সুমাইয়া সুলতানা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সুমাইয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। নিজের পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।

পদত্যাগের কারণ হিসেবে তিনি সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করেন। এসব বিষয় তাঁকে ভাবিয়েছে উল্লেখ করে তিনি জানান, নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তাঁর এই পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে না দেখার অনুরোধ করেছেন সুমাইয়া। তিনি বলেন, পদ থেকে সরে দাঁড়ালেও আদর্শ থেকে সরে যাচ্ছেন না।

সুমাইয়া আরও জানান, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তাঁর সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি তাঁর প্রত্যাশিত আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে মনে হলে আবারও সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, প্রতিবাদ করলে বহিষ্কার হতে হয় তাই বহিষ্কারের বদলে স্বেচ্ছায় সরে দাঁড়ানোই ভালো বলে তিনি মনে করেন।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সুমাইয়া ব্যক্তিগত ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের কথা জানায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত