ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :
Publish : 06:26 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Publish : 06:26 AM, 03 October 2026.
ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :

ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন কার্যক্রম শুরু করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। 

ঝালকাঠি জেলা জাতীয় পার্টির আহবায়ক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ জলিল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।

সম্মেলনে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি পদের জন্য আনোয়ার হোসেন আনু এবং সাধারণ সম্পাদক পদের জন্য মাহাবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, নলছিটি উপজেলা সভাপতি জলিল গাজী, রাজাপুর উপজেলা সভাপতি কামরুল ইসলাম দুলাল, কাঠালিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ সেন্টু মিয়া, আইনজীবী ফেডারেশনের সভাপতি ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব আব্দুল আলিম, জাপার শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম খলিফা, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইউনুচ হাওলাদার, যুব সংহতির জেলা আহ্বায়ক আশরাফুর রহমান শাকিল, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি মেহেবুবা আক্তার, যুব সংহতির শাহিন হাওলাদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহ্বায়ক কবির হোসেন ও সদস্য সচিব রিয়াজ হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্বায়ক শিপনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেন।

বক্তরা জাতীয় পার্টিকে তৃণমূল থেকে গড়ে তোলার জন্য সকলকে জোর আহ্বান জানান এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টির শহর শাখার সভাপতি সৈয়দ আবু শহিদ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত