ছবি: সংগৃহীত
সোনার পদকের আশা আগেই শেষ হয়েছিল পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে। এরপর এশিয়ান গেমসে অন্তত ব্রোঞ্জ জিতে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি লিটন দাসের দল। পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে খালি হাতে এশিয়ান গেমস শেষ করেছে বাংলাদেশ।
নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৮ রানেই চার উইকেট হারায় তারা। সাইফ হাসান, তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস তিনজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
এরপর পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী রাব্বি ৩২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ২৬ বলে ২০ রান করে ইমন ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। রাব্বি ১৬ বলে ২১ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে নাসুম আহমেদের ব্যাট থেকে।
বাংলাদেশকে দ্রুত অলআউট করতে শ্রীলঙ্কার নুয়ান থুসারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসও শুরুতে ছিল অস্বস্তিতে। ৫৪ রানেই পাঁচ উইকেট হারায় তারা। তবে ষষ্ঠ উইকেটে থারিন্দু রত্নায়েকে ও সাহান আরাচ্চিগে ৯৩ রানের জুটি গড়ে ম্যাচের চিত্র পাল্টে দেন।
৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রত্নায়েকে। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। আরাচ্চিগে করেন ৩৩ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান দুটি উইকেট নিলেও তিন ওভারে দেন ৪৩ রান। রিশাদ হোসেনও চার ওভারে ৪৬ রান খরচ করেন।
ফলে সেমিফাইনালের পর ব্রোঞ্জ পদকের ম্যাচেও পরাজয় নিয়ে এশিয়ান গেমস শেষ হলো বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের হার দিয়ে পদকশূন্যই থাকতে হলো লিটন দাসদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News