নেছারাবাদে সন্ধ্যা নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, বাবার বিরুদ্ধে মামলা
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:45 PM, 14 November 2026.
Digital Solutions Ltd

নেছারাবাদে সন্ধ্যা নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, বাবার বিরুদ্ধে মামলা

Publish : 11:45 PM, 14 November 2026.
নেছারাবাদে সন্ধ্যা নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, বাবার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আরিফ রাঢীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বিকেলে আরিফ রাঢী তাঁর ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে ইলিশ মাছ ধরতে সন্ধ্যা নদীতে যান। রাত ৮টা পর্যন্ত তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে আরিফকে পাশের গোবিন্দকাঠি এলাকায় পাওয়া গেলেও সিয়ামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহতের মা মুন্নী বেগমের দাবি, ছেলের বিষয়ে জানতে চাইলে তাঁর স্বামী কোনো কথা বলেননি। পরে ১৩ নভেম্বর তিনি থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে নদীতে ছেলের মরদেহ ভাসার খবর পান।

মুন্নী বেগম বলেন, ছেলের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি। তাঁর সন্দেহ, নদীতে মাছ ধরার সময় কোনো ঘটনা ঘটতে পারে। তবে কীভাবে ছেলের মৃত্যু হয়েছে, তা তিনি জানেন না।

নিহতের চাচা পলাশও জানান, বাবা-ছেলে একসঙ্গে নদীতে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরে আরিফকে পাওয়া গেলেও সিয়ামের সন্ধান মেলেনি। শনিবার মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন তিনি। পরে স্বজনেরা মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুটির মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন দেখা গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে থানায় আনা হয়েছিল এবং তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কিশোর সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ বিশ্ব পুরুষ দিবস শিরোনাম রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট শিরোনাম সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা শিরোনাম গভীর রাতে ডিবির হাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক শিরোনাম সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প শিরোনাম দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান