খালি পেটে ৪ বাদামের জাদু, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:05 AM, 30 April 2025.
Digital Solutions Ltd

খালি পেটে ৪ বাদামের জাদু, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Publish : 08:05 AM, 30 April 2025.
খালি পেটে ৪ বাদামের জাদু, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

খালি পেটে ৪ বাদামের জাদু বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

সকালে খালি পেটে বাদাম খাওয়া শরীরের জন্য হতে পারে এক দারুণ পুষ্টিকর অভ্যাস। তবে বাদাম বাছাইয়ে থাকতে হবে সচেতন। বিশেষ করে কিছু নির্দিষ্ট বাদাম রয়েছে যেগুলি খালি পেটে খেলে শরীর পায় বাড়তি শক্তি, মেলে রোগ প্রতিরোধের বাড়তি সুবিধা।

চলুন জেনে নেওয়া যাক, কোন ৪টি বাদাম খালি পেটে খেলে শরীরের উপকার হয়—

কাঠবাদাম:

খালি পেটে কাঠবাদাম খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে ভিটামিন ই, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট। প্রতিদিন ১৪টি পর্যন্ত কাঠবাদাম খেলে দৈনিক প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম পূরণ হয়। হজমশক্তি উন্নত হয় এবং সারাদিনের জন্য শক্তির জোগান দেয় কাঠবাদাম।

আখরোট:

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। তবে, দিনে ৪টির বেশি আখরোট খাওয়া উচিত নয় বলে পরামর্শ দেন পুষ্টিবিদরা।

পেস্তা বাদাম:

পেস্তা খালি পেটে খেলে শরীর থেকে টক্সিন দূর হতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন বি৬ ও থায়ামিন হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন ২০টি পেস্তা বাদাম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যকর।

কাজু বাদাম:

খালি পেটে কাজু বাদাম খেলে শক্তি বাড়ে, ক্ষুধা কমে এবং মানসিক চাপও কমে। দাঁত ও মাড়ির সুস্থতার জন্যও কাজু বাদাম বিশেষ উপকারী। তবে দিনে ১১টির বেশি কাজু বাদাম খাওয়া উচিত নয়।

পুষ্টিবিদদের মতে, সকালের শুরুতেই এই বাদামগুলো খাওয়ার অভ্যাস করলে শরীর পাবে পর্যাপ্ত পুষ্টি, বাড়বে শক্তি এবং সারাদিন থাকবে চাঙ্গাভাব। তবে অবশ্যই পরিমাণে সতর্ক থাকা জরুরি, অতিরিক্ত খেলে হিতে বিপরীত হতে পারে।

শরীর সুস্থ রাখার জন্য ছোট ছোট অভ্যাসের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের খাদ্যতালিকায় এই বাদামগুলো যোগ করে সহজেই গড়ে তুলতে পারেন এক স্বাস্থ্যকর জীবনধারা।

 

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন শিরোনাম জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শিরোনাম হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শিরোনাম সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শিরোনাম বরের বয়স ২১ বছর না হওয়ায়, বিয়ে বন্ধ করে দিল প্রশাসন শিরোনাম মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত