ছবি সংগৃহীত
দেশজুড়ে হাম ও হাম-সন্দেহজনিত রোগে গত এক মাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ মাসে সারাদেশে ১৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ১৬৬ জনের মৃত্যু হয়েছে হাম-সন্দেহে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ পরিসংখ্যান নথিভুক্ত করা হয়েছে।
একই সময়ে দেশে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১২ হাজার ৩৯৮ জন শিশু, যাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টার তথ্যেও পরিস্থিতি উদ্বেগজনক। এ সময়ে সারাদেশে হাম ও হাম-সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে গত এক মাসে ৯৪ জন শিশুর মৃত্যু এবং ১০ হাজার ৩০ জন শিশু আক্রান্ত হয়েছে হাম ও হাম-সন্দেহে।
এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ৬৭ জন শিশুর মৃত্যু এবং ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে।
অন্যদিকে সবচেয়ে কম আক্রান্তের ঘটনা ঘটেছে রংপুর বিভাগে। এই বিভাগে গত এক মাসে ৬৪৪ জন শিশু আক্রান্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে গাফিলতি, সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়াই এ ধরনের পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
এদিকে এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News