আখিরাতের বাস্তবতা ও আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান কাবার খতিবের
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ধর্ম ডেস্ক :
Publish : 12:50 AM, 27 September 2025.
Digital Solutions Ltd

আখিরাতের বাস্তবতা ও আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান কাবার খতিবের

Publish : 12:50 AM, 27 September 2025.
আখিরাতের বাস্তবতা ও আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান কাবার খতিবের

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক :

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের খতিব শায়খ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি শুক্রবার জুমার খুতবায় আখিরাতের বাস্তবতা ও আল্লাহর কাছে ফিরে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসল্লিদের জীবন ও ন্যায়বিচারের প্রতিফলন নিয়ে সতর্ক করেন।

খুতবায় শায়খ আল-জুহানি বলেন, মানুষের জীবন সীমিত, এক সময় সবাইকে এই দুনিয়া ছেড়ে আখিরাতে যেতে হবে। কিয়ামত বিষয়ে তিনি সুরা-জুমারের আয়াত উদ্ধৃত করে বলেন, “শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, আসমান-জমিনের সবাই অজ্ঞান হয়ে পড়বে। পরে আবার ফুঁক দেওয়া হলে সবাই দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। জমিন তার রবের নূরে আলোকিত হবে; আমলনামা সামনে আনা হবে, আর ন্যায়বিচার করা হবে—কারও প্রতি অবিচার হবে না।”

তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, আখিরাতের এই দৃশ্য নিয়ে ভাবুন এবং আল্লাহর ন্যায়বিচার ও ক্ষমতার কথা স্মরণ করুন। সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তাই এখন থেকেই ইবাদত ও আনুগত্যে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

খুতবার শেষে তিনি মুসল্লিদেরকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, তিনিই বিপদে উদ্ধার করেন, রিজিক দেন, এবং সবশেষে তার কাছেই প্রত্যেকে ফিরে যাবে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম বাগেরহাটে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান শিরোনাম এবার হত্যা মামলায় হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় ১১ জেলে আটক, একজনের কারাদণ্ড শিরোনাম বিয়েতে পরিবারের আপত্তি, কিশোরের আত্মহত্যা শিরোনাম নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, দুইজন গ্রেপ্তার