নবীজির প্রিয় ১০ স্বাস্থ্যকর খাবার যা আপনার ডায়েটকে করবে শক্তিশালী
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:06 AM, 28 September 2025.
Digital Solutions Ltd

নবীজির প্রিয় ১০ স্বাস্থ্যকর খাবার যা আপনার ডায়েটকে করবে শক্তিশালী

Publish : 12:06 AM, 28 September 2025.
নবীজির প্রিয় ১০ স্বাস্থ্যকর খাবার যা আপনার ডায়েটকে করবে শক্তিশালী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আজকের ব্যস্ত জীবনে সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা কঠিন। তবে ইসলামের সুন্নাহ থেকে আমরা শিখতে পারি, নবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার পছন্দ করতেন, তা কেবল আধ্যাত্মিক নয়, স্বাস্থ্যকরও।

নিচে নবী করিম (সা.)-এর প্রিয় ১০টি খাবার ও তাদের উপকারিতা তুলে ধরা হলো—

১. খেজুর: ফাইবার, ভিটামিন বি-৬, ক্যালসিয়াম ও পটাশিয়ামে সমৃদ্ধ। প্রতিদিন সাতটি ‘আজওয়া’ খেজুর খেলে বিষ ও জাদু থেকে সুরক্ষা পাওয়া যায়। (বুখারি, হাদিস: ৫৪৪৫)

২. ডুমুর: পাকস্থলি সমস্যা, বাত, গাউট ও হাড়ের জন্য উপকারী। কোরআনে এর কসমও উল্লেখ আছে। (সুরা আত-তীন, আয়াত: ১)

৩. দুধ: হাড় ও দাঁত মজবুত করে, স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়। উট ও ছাগলের দুধ নবী (সা.)-এর প্রিয় ছিল।

৪. গোস্ত: প্রোটিন, জিঙ্ক ও লৌহ সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হাড় শক্তিশালী করে।

৫. আঙুর: রক্ত পরিশোধন, কিডনি ও হজমে সহায়ক।

৬. মধু: রোগমুক্তির জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। নবী (সা.) সকালে মধু মিশ্রিত পানি পান করতেন। (বুখারি, হাদিস: ৫৬৮১)

৭. জলপাই ও জলপাই তেল: বরকতময়, স্বাস্থ্যকর ও শরীরে উপকারী। (তিরমিজি, হাদিস: ১৮৫২)

৮. যব: দুর্বলতা ও জ্বরের সময় সহায়ক। নবী (সা.) যবের রুটি ও পায়েস খেতেন। (ইবন মাজাহ, হাদিস: ৩৪৪২)

৯. তরমুজ: হাইড্রেশন ও কম ক্যালরি সমৃদ্ধ। কিডনি ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর। (আবু দাউদ, হাদিস: ৩৮৩৬)

১০. কুমড়া: ফুসফুস, রক্তচাপ, হাঁপানি ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক। (আবু দাউদ, হাদিস: ৩৭৮২)

এই ১০টি খাবার শুধু নবী করিম (সা.)-এর সুন্নাহ নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যকর। এগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করা সম্ভব।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১