ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলন বেলা ১টায় ফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবেন।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (কোড ১০১), ইংরেজি (কোড ১০৭), গণিত (কোড ১০৯), বিজ্ঞান (কোড ১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (কোড ১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল দেখতে পারবেন:
অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd
থেকে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর এবং সাল (২০২৬) লিখে ফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি: মোবাইল মেসেজে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে রেজাল্ট পাওয়া যাবে।
শিক্ষার্থীরা সার্ভারে চাপ এড়াতে এই দুই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News