ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা কলেজে সাউথ হলে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে ৩১৮ নম্বর কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুশফিকুর কক্ষে অবস্থান করছিলেন হঠাৎই ছাদের পলেস্তারা তার মাথার ওপর পড়ে। এতে তিনি প্রচণ্ড মাথাব্যথা অনুভব করেন। সহপাঠীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আহত মুশফিকুর রহমান বলেন,
“দুপুরে খাওয়ার পর শুয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। খুবই ব্যথা হয়েছে।”
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে হলের বিভিন্ন কক্ষে ছাদ ও দেয়ালের পলেস্তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাত্র আবিদ হাসান বলেন,
“প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করা গেলেও তিনি ফোন রিসিভ করেননি। হলের সকল ছাত্রের অভিভাবক হিসেবে তার দায়িত্ব কি আছে না?”
হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ জানান,
“আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রাথমিকভাবে প্রায় দুই হাজার টাকার খরচ দেওয়া হয়েছে। পলেস্তারা ঝুঁকিপূর্ণ রুমগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সংস্কারের জন্য ১ কোটি ৩৬ লাখ টাকার টেন্ডার হয়েছে। রমজানের আগেই কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন,
“আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও খরচ প্রয়োজন হয়, কলেজ প্রশাসন তা দেবে। কাজ শুরু হয়েছে, আগামীকাল ইঞ্জিনিয়াররা আবার ডাকা হবে।”
ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালোভাবে উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News