আর এস ফাহিমকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ডিবির
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:20 AM, 20 June 2026.
Digital Solutions Ltd

আর এস ফাহিমকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ডিবির

Publish : 06:20 AM, 20 June 2026.
আর এস ফাহিমকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ডিবির

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, আর এস ফাহিম বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। তাকে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন করা হয়।

আবেদনে তাকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।

ডিবির আবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় একটি গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম চলছিল বলে অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর মামলার এজাহারভুক্ত ১ থেকে ৬ নম্বর আসামিকে গ্রেফতার করা হলেও আর এস ফাহিমসহ কয়েকজন পলাতক ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া আদালতে দাখিল করা নথিতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির মামলা, গুলশান থানায় হত্যা ও ষড়যন্ত্র সংক্রান্ত মামলা এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া পৃথক একটি মামলার কথাও উল্লেখ রয়েছে।

তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা আদালতে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আর এস ফাহিম চৌধুরীকে নতুন মামলায় গ্রেফতার দেখানো জরুরি।

আদালত সূত্রে জানা গেছে, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ধাপে রয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ