ছবি: সংগৃহীত
মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আলোচনায় থাকা অ্যালবিনো সাদা মহিষটি সরিয়ে নেওয়া হয়েছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এই মহিষটিকে বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে।
রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মহিষটিকে আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানা থেকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বর্তমানে প্রাণীটিকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য ১৪ থেকে ২১ দিনের একটি কোয়ারেন্টাইন সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় এর শারীরিক অবস্থা, রোগমুক্ততা এবং ভবিষ্যৎ গবেষণার উপযোগিতা যাচাই করা হবে।
প্রতিষ্ঠানটির গবেষকরা জানিয়েছেন, আলোচিত এই মহিষটি একটি বিশেষ অ্যালবিনো জাতের, যা ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির শারীরিক বৈশিষ্ট্য এবং গঠন নিয়ে গবেষণার পরিকল্পনাও রয়েছে।
বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, মহিষটি আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে। তিনি জানান, নির্ধারিত সময় শেষে এর প্রজনন সক্ষমতা ও গবেষণায় ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করা হবে।
উল্লেখ্য, কোরবানির ঈদের আগে কেরানীগঞ্জের একটি খামার থেকে এই মহিষটি আলোচনায় আসে। গোলাপি-সাদা রঙের অ্যালবিনো মহিষটি এবং এর অনন্য বৈশিষ্ট্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে দেশি-বিদেশি একাধিক গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরবর্তীতে সরকার মহিষটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং ক্রেতাকে ক্ষতিপূরণ দিয়ে সেটি জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। তবে সেখানে নামফলকে বানান বিভ্রাট নিয়ে সমালোচনা তৈরি হয় এবং পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়।
এখন গবেষণার উদ্দেশ্যে মহিষটি বিএলআরআইয়ে স্থানান্তরের মাধ্যমে নতুন পর্যায়ে প্রবেশ করল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News