ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। ভোরে অল্প সময়ের জন্য অনুষ্ঠিত এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে শতাধিক নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত সরে যান।
স্থানীয়দের দাবি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্ব ছিল বলেও তারা জানান। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম বা জনসমাবেশের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাটি ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News