সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:51 AM, 20 July 2026.
Digital Solutions Ltd

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

Publish : 01:51 AM, 20 July 2026.
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকায় আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ট্রলার ও লঞ্চের সংঘর্ষ কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম ফরিদপুরে পালিয়ে বিয়ের দুই মাস পর কিশোরীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা শিরোনাম বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র শিরোনাম পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে