এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:14 AM, 05 August 2026.
Digital Solutions Ltd

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

Publish : 03:14 AM, 05 August 2026.
এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে ঢাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সারজিস আলমের দাবি, সংশ্লিষ্ট পোস্টের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সালাউদ্দীন তানভীর পোস্টটি মুছে ফেলেন, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। এরপরও তাকে গ্রেপ্তার করাকে তিনি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন।

একই পোস্টে বিএনপির বর্তমান রাজনৈতিক আচরণেরও সমালোচনা করেন সারজিস আলম। পাশাপাশি সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে তাকে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, এনসিপিতে সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।

এ ঘটনায় পুলিশ বা মামলার বাদীপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১