দেশের স্থিতিশীলতা নষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:30 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

দেশের স্থিতিশীলতা নষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

Publish : 03:30 AM, 30 September 2026.
দেশের স্থিতিশীলতা নষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আইনসম্মত যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে।

তিনি দাবি করেন, দেশের বাইরে অবস্থান করা কিছু ব্যক্তি সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার অভিযোগ, তাদের কেউ কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক না থাকে এবং সরকার দুর্বল হয়ে পড়ে।

চিফ হুইপ বলেন, এসব কর্মকাণ্ডে যারা সহযোগিতা করছেন, তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নুরুল ইসলাম মনি। তার ভাষ্য, বিভিন্ন ছোটখাটো বিষয়কে বড় করে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ সময় ওলামা দল এবং ইসলামপ্রিয় মানুষের প্রতি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা পুনঃস্থাপনের বিষয়টি নিয়ে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, তার দল আল্লাহর প্রতি বিশ্বাসী এবং মূল্যবোধে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে দেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক