অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ ইসলাম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:10 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ ইসলাম

Publish : 03:10 AM, 13 October 2026.
অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলামের পোস্টের বক্তব্য আসে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর। ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিওসহ আশপাশের স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নাহিদ ইসলাম বলেন, রাতের আঁধারে জুলাইয়ের রাজপথের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।

তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের মতো দুঃসাহস কারা দেখাতে পারে।

নাহিদ আরও বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ দখল করে রাখলে তা উদ্ধারের জন্য আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি পথ বাদ দিয়ে এমন কর্মকাণ্ড কিসের ইঙ্গিত দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও করেন নাহিদ। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকেই এসব কর্মকাণ্ড শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এর পরিমাণ ও আওতা বেড়েছে।

তবে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ নিয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি জমি নিয়ে বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হয়েছে এবং চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেছে এমন তথ্য তারা পায়নি।

নাহিদ ইসলাম তাঁর পোস্টের শেষ দিকে বলেন, এসব ঘটনার বিচার চাওয়া অর্থহীন হলেও তিনি বিশ্বাস করেন, অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্ত হবে।

এদিকে, স্টুডিও ভাঙচুরের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার