একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
তথ্যপ্রযুক্তি ডেস্ক :
Publish : 04:17 AM, 21 January 2025.
Digital Solutions Ltd

একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক

Publish : 04:17 AM, 21 January 2025.
একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক

একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

একবার চার্জে ৮০ থেকে ৯৫ কিলোমিটার চলবে নতুন ই-বাইক লুইআন এমওকে। ৮৪ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। 

বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এমওকে মডেলে আছে অত্যাধুনিক এনএফসি ফিচার, যেটি ব্যবহার করে গ্রাহকরা চাবি ছাড়া শুধু ট্যাপ করে বাইকটি চালু এবং বন্ধ করতে পারবেন। 

৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা রয়েছে এতে। এর দাম ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৩৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া লুইআন এমওয়াইসি ই-বাইক একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ৮৩ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 

এমওকে মডেলের মতো লুইআন এমওয়াইসিতেও রয়েছে এনএফসি ফিচার। রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা। বাইকটির দাম ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৪৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

লুইআন দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করছে ডিএক্স গ্রুপ। এ প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, নতুন বাংলাদেশ আমাদের একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা সবাইকে নিয়ে এই স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। এই ইলেকট্রিক স্কুটারগুলো অত্যাধুনিক এবং সাশ্রয়ী।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার