ছবি সংগৃহীত
বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে ফোন কলে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার সকালে তাদের এক্স হ্যান্ডেল থেকেও তা নিশ্চিত করা হয়।
স্টারলিংক শুরুতে বাংলাদেশে দুটি প্যাকেজ চালু করেছে – ‘রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’।
রেসিডেন্স প্যাকেজে মাসিক খরচ ধরা হয়েছে ৬,০০০ টাকা,
আর রেসিডেন্স লাইট প্যাকেজের খরচ ৪,২০০ টাকা।
উল্লেখযোগ্যভাবে, এই সেবার জন্য ৪৭,০০০ টাকা এককালীন সেটআপ যন্ত্রপাতির খরচ লাগবে। তবে গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন, যার মধ্যে নেই কোনো স্পিড বা ডাটা লিমিট।
ফয়েজ আহমদ বলেন, “এটি মূলত প্রিমিয়াম গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা উচ্চমান ও উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চান।”
তিনি আরও যোগ করেন, যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার অপটিক বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেসব স্থানে স্টারলিংকের মাধ্যমে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ পাবে।
এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের একটি কার্যকর সমাধান।
গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন। প্রধান উপদেষ্টা স্টারলিংকের দ্রুত যাত্রা শুরুকে দেশের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News