বাড়ছে রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম, চরম উদ্বেগে পড়েছে আবাসন খাত
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:21 AM, 17 March 2026.
Digital Solutions Ltd

বাড়ছে রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম, চরম উদ্বেগে পড়েছে আবাসন খাত

Publish : 01:21 AM, 17 March 2026.
বাড়ছে রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম, চরম উদ্বেগে পড়েছে আবাসন খাত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নির্মাণ খাতে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে স্থবির হয়ে পড়তে পারে দেশের রিয়েল এস্টেট খাত।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে রড, সিমেন্ট, বালি, পাথর ও ইটের দাম একযোগে বৃদ্ধি পেয়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং কাঁচামালের ঘাটতির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে।

গত ১৫ দিনের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে রডের দাম। প্রতি টনে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ৭৫ গ্রেডের রড বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৬ হাজার টাকায়, যা আগে ছিল ৮০ থেকে ৮৩ হাজার টাকা। একইভাবে ৬০ গ্রেডের রডের দামও প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহের মধ্যেই বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে প্রতি কেজি রড ৮৯ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এখন তা ৯০ টাকার ওপরে বিক্রি করতে হচ্ছে। পরিবহন সংকট, জ্বালানি সমস্যাসহ উৎপাদন পর্যায়ের নানা জটিলতায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিক্রিতেও।

শিল্প মালিকদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এই সংকটের মূল কারণ। আগে যেখানে প্রতি টন কাঁচামালের দাম ছিল প্রায় ৩৬০ মার্কিন ডলার, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪১০ ডলারের বেশি। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং আমদানি জটিলতাও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ বলেন, আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম ৫০ থেকে ৬০ ডলার পর্যন্ত বেড়েছে। অন্যদিকে স্থানীয় বাজারে কাঁচামালের সরবরাহ কমে গেছে। মূলধন সংকটে শিপ ব্রেকার ও শিল্প মালিকরা প্রয়োজনীয় আমদানি করতে পারছেন না, ফলে বাজারে চাপ আরও বেড়েছে।

এদিকে নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম সংকটে পড়েছে আবাসন খাত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, “বর্তমানে আবাসন খাতে এক ধরনের বিপর্যয় চলছে। নির্মাণ ব্যয় বেড়ে গেলেও ফ্ল্যাটের দাম বাড়ানো যাচ্ছে না, ফলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন।”

বিশ্লেষকরা বলছেন, এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে শুধু আবাসন ব্যবসায়ীরাই নয়, এ খাতের সঙ্গে জড়িত শ্রমিক, প্রকৌশলীসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। ইতোমধ্যে অনেক প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা মূল্যবৃদ্ধি স্বাভাবিক হলেও তা যেন অযৌক্তিক না হয়, সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বর্তমান পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার ও মধ্যপ্রাচ্যের সংঘাতের ওপর। তবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে দেশের নির্মাণ ও আবাসন খাত বড় ধরনের চাপে পড়বে—এমন আশঙ্কাই জোরালো হচ্ছে।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার