ছবি সংগ্রহীত
চলতি ফেব্রুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ছে না কমছে, তা জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসি সোমবার বিকেল ৩টায় নির্দেশনা ঘোষণা করবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও প্রকাশ করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইদিন ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা ছিল।
বিইআরসি জানিয়েছে, নতুন দাম ঘোষণা হওয়া পর্যন্ত বর্তমান মূল্যই প্রযোজ্য থাকবে। সরবরাহ ব্যবস্থার কারণে কোনো বিঘ্ন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দ্রুত সমাধানের ব্যবস্থা করবে।
এবারের নতুন দাম ঘোষণায় ব্যবসায়ী ও ভোক্তারা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News