বাজেটে বাড়তে পারে পাঙ্গাস মাছের দাম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:50 AM, 18 June 2026.
Digital Solutions Ltd

বাজেটে বাড়তে পারে পাঙ্গাস মাছের দাম

Publish : 01:50 AM, 18 June 2026.
বাজেটে বাড়তে পারে পাঙ্গাস মাছের দাম

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর ও শুল্ক কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব আসতে পারে। এতে আমদানি করা পাঙ্গাস মাছসহ কিছু নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১১ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড় বা পুনর্বিন্যাসের প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এর প্রভাব হিসেবে আমদানি নির্ভর কিছু খাদ্যপণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে আমদানি করা পাঙ্গাস মাছ, যার দাম শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বাজেট পেশকে কেন্দ্র করে অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, এবারের বাজেটের আকার প্রস্তাব করা হতে পারে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর ঘাটতি থাকতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদরা মনে করছেন, বাজেটে শুল্ক ও কর কাঠামোর পরিবর্তন হলে আমদানি নির্ভর খাদ্যপণ্যের বাজারে সরাসরি প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত প্রভাব নির্ভর করবে বাজেট বাস্তবায়ন ও বাজার পরিস্থিতির ওপর।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১