ছবি: সংগৃহীত
চলমান জ্বালানি অস্থিরতার মধ্যে ভারত থেকে বাংলাদেশে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) পৌঁছাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে বাড়তি ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।
বর্তমানে ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া এই পাইপলাইনের মাধ্যমে বছরে ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। তবে ধাপে ধাপে এ সক্ষমতা ১০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বিপিসি জানায়, এই ডিজেল সরবরাহের ফলে দেশের জ্বালানি ঘাটতি সামাল দিতে এবং শিল্প ও যানবাহন খাতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সহায়তা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে ভারত থেকে এই সরবরাহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News