চট্টগ্রামের চার বছরের শিশু ধর্ষণ মামলার রায় আজ
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:46 AM, 21 June 2026.
Digital Solutions Ltd

চট্টগ্রামের চার বছরের শিশু ধর্ষণ মামলার রায় আজ

Publish : 05:46 AM, 21 June 2026.
চট্টগ্রামের  চার বছরের শিশু ধর্ষণ মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করবেন।

মামলাটিকে ঘিরে নগরজুড়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ৯ জুন একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

শুধু ২৭ দিনের ব্যবধানে এবং অভিযোগপত্র দাখিলের ১৩ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, যা বিচারপ্রক্রিয়ার দ্রুততার কারণে বিশেষভাবে নজর কেড়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে নগরীর বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই স্থানীয়রা অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরদিন ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্ত মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এদিকে আলোচিত এই মামলার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, এমন দ্রুত বিচার প্রক্রিয়া শিশু নির্যাতন মামলায় ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা