আজ থেকে সব ধরনের জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়ালো সরকার
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 02:35 PM, 20 September 2026.
Digital Solutions Ltd

আজ থেকে সব ধরনের জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়ালো সরকার

Publish : 02:35 PM, 20 September 2026.
আজ থেকে সব ধরনের জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়ালো সরকার

আজ থেকে সব ধরনের জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিপিসির বড় অংকের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

রোববার ২০ সেপ্টেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্য নির্ধারণের কথা জানানো হয়, যা রোববার রাত ১২টা থেকে কার্যকর করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

কেরোসিনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।

পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।

অকটেনের দাম প্রতি লিটার ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট বা জাহাজ ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। 

এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করেছিল এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও গত পাঁচ মাস দেশে তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।

তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও জনস্বার্থে এতদিন দেশে দাম বাড়ানো হয়নি। এর ফলে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য এখনো অনেক কম রয়েছে বলেও জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ থেকে সব ধরনের জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়ালো সরকার শিরোনাম সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শিরোনাম স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু শিরোনাম নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার শিরোনাম পিরোজপুরে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষককে শোকজ শিরোনাম বাকেরগঞ্জে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে আহত ২