মুস্তাফিজের বাজে দিনে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:50 AM, 01 October 2026.
Digital Solutions Ltd

মুস্তাফিজের বাজে দিনে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Publish : 12:50 AM, 01 October 2026.
মুস্তাফিজের বাজে দিনে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের ব্যর্থ বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ৯ বল হাতে রেখেই ১১২ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আর বাংলাদেশকে এখন খেলতে হবে ব্রোঞ্জ পদকের জন্য।

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন তাওহীদ হৃদয়। ২৫ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও একটি ছক্কা। সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

শুরু থেকেই ধুঁকছিল বাংলাদেশের ব্যাটিং। ৪ ওভারের পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান করে লিটন দাসের দল। অধিনায়ক লিটন নিজেও করেন মাত্র ২ রান। পরে হৃদয় ও মোসাদ্দেকের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে দুজনের দ্রুত বিদায়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ নষ্ট হয়।

বাংলাদেশের ১১১ রানকে এই উইকেটে লড়াইয়ের মতো সংগ্রহই মনে হচ্ছিল। শুরুতে পাকিস্তানকেও চাপে রেখেছিল বাংলাদেশের স্পিনাররা। প্রথম তিন ওভারে দুই উইকেট হারিয়ে ২০ রান করেছিল তারা।

এরপর ম্যাচের মোড় ঘুরে যায় মুস্তাফিজুর রহমানের দুই ওভারে। পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে নিয়ে সাইম আইয়ুবের কাছে টানা দুই ছক্কা হজম করেন তিনি। যদিও ওভারের শেষ বলে আইয়ুবকে ফেরান মুস্তাফিজ।

দশম ওভারে আবার তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন। ওই ওভারে আব্দুল সামাদের কাছে এক ছক্কা ও চারটি চারসহ ২৩ রান দেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ২ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

এরপর পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। আব্দুল সামাদ ১৫ বলে ৩০ এবং সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন। নাসান নেওয়াজ করেন ২২ বলে ২৭ রান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও শেখ মেহেদী শুরুতে পাকিস্তানকে চাপে রাখলেও শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখা যায়নি। নাসুম আহমেদও ৩ ওভারে দেন ৩৩ রান।

এই জয়ে পাকিস্তান এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে। আর দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পর নির্ধারিত হবে বাংলাদেশের ব্রোঞ্জ পদকের প্রতিপক্ষ। আগামী ৩ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শিক্ষিকার জিডি শিরোনাম বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের শিরোনাম হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ শিরোনাম টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক শিরোনাম স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত