ছবি সংগৃহীত
বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন। তার মৃত্যুতে বিশ্ব শান্তি ও ধর্মীয় সহনশীলতার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হারাল।
২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই পোপ ফ্রান্সিস ধর্মীয় বৈষম্য, সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সরব হন। বারবার তার বক্তব্যে উঠে এসেছে মুসলিম সংখ্যালঘুদের দুঃখ-কষ্ট এবং বিশ্ব রাজনীতিতে তাদের প্রতি অবিচারের চিত্র।
তিনি স্পষ্টভাবে বলেছিলেন— “ইসলামকে সহিংসতার সঙ্গে সমরূপ গণ্য করা ভুল; প্রতিটি ধর্মেই উগ্রপন্থি গোষ্ঠী থাকে, তাতে ধর্মের দোষ হয় না।”
২০১৪ সালের এক সাক্ষাৎকারে এই মন্তব্য করে তিনি ধর্মীয় সহিষ্ণুতার স্পষ্ট বার্তা দেন।
পোপ ফ্রান্সিস বারবার রোহিঙ্গা, উইঘুর এবং ইয়াজিদি মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলেন। ২০২০ সালের এক ভাষণে তিনি বলেন, “আমি প্রায়ই নিপীড়িত জাতিগুলোর কথা ভাবি—রোহিঙ্গারা, উইঘুররা, ইয়াজিদিরা।”
ইসরায়েলি বাহিনীর গাজায় সামরিক অভিযানের প্রসঙ্গে পোপের মন্তব্য ছিল আরও কঠোর। তিনি একবার বলেছিলেন— “এটি যুদ্ধ নয়, বরং নৃশংসতা।”
২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে তিনি গাজার শিশুদের ওপর বোমাবর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং একে “লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন।
২০২৫ সালের রমজানের প্রাক্কালে দেওয়া এক ভ্যাটিকান বার্তায় তিনি বলেন, “আন্তঃধর্ম সংলাপের মাধ্যমে হিংসা, বৈষম্য ও বর্জনের সব রূপ প্রত্যাখ্যান করা উচিত।”
এছাড়া, ২০১৩ সালে ভ্যাটিকান আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়।
অসুস্থাবস্থায়ও ২০২৫ সালের মার্চে হাসপাতাল থেকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “গাজার ওপর বোমাবর্ষণ বন্ধ হোক, সমস্ত অস্ত্র নীরব হোক, সংলাপ শুরু হোক।”
বিশ্বজুড়ে ধর্মীয় শান্তি প্রতিষ্ঠা, সংখ্যালঘু অধিকার রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের এসব অবস্থান তাকে বিশ্বমানবতার প্রতীক করে তুলেছে। বিশ্লেষকদের মতে, তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন—একজন মানবিক যোদ্ধা হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News