সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭ বাংলাদেশি
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:27 AM, 05 January 2026.
Digital Solutions Ltd

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭ বাংলাদেশি

Publish : 01:27 AM, 05 January 2026.
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সিঙ্গাপুরে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। অভিবাসী শ্রমিকদের ডরমিটরি ঘিরে টানা চার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে সিএনবি।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সিএনবি জানায়, অবৈধ মাদক কার্যকলাপ দমনের অংশ হিসেবে সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক অভিবাসী শ্রমিক ডরমিটরিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সিএনবি জানায়, গত সোমবার (৯ ডিসেম্বর) জুরং ওয়েস্ট এলাকার একটি ডরমিটরি থেকে মাদক সেবনের সন্দেহে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে প্রথমে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেলেতার এলাকার আরেকটি ডরমিটরিতে অভিযান চালিয়ে আরও দু’জন বাংলাদেশিকে আটক করা হয়।

এদের মধ্যে একজনের কাছ থেকে অল্প পরিমাণে ‘আইস’ (মেথামফেটামিন) এবং বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবশেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চোয়া চু কাং এলাকার একটি ডরমিটরিতে পরিচালিত অভিযানে আরও চারজন বাংলাদেশিকে মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয়। এদের মধ্যেও একজনের কাছ থেকে অল্প পরিমাণ ‘আইস’ ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিএনবি জানায়, এই বিশেষ অভিযানে তাদের সঙ্গে যৌথভাবে অংশ নেয় সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), সিঙ্গাপুর কাস্টমস, হেলথ সায়েন্সেস অথরিটি (এইচএসএ), মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এবং ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কর্মক্ষেত্র ও আবাসিক এলাকায় মাদক কার্যকলাপ প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে চলতি বছরের নভেম্বর মাসে সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে রাতভর চার ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে এক বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিকসহ মোট ১২ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহে আটক করা হয়েছিল।

 

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১