ছবি: সংগৃহীত
পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশি কিশোরী তাহরিম। ঘটনার পর থেকে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে তার পরিবার। নিখোঁজ কিশোরীকে খুঁজে বের করতে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, তাহরিমের বাবা সিতাব মিয়া মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছেন।
গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে তাহরিম তাদের বাসার পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর)-কে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।
নিখোঁজ কিশোরীর বাবা সিতাব মিয়া বলেন, “আমি শুধু আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা চাইছি।”
জানা গেছে, পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
এদিকে, তাহরিমের পরিবার দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। কেউ যদি তাহরিম সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ পুলিশ, জিএনআর কার্যালয়, অথবা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া সরাসরি এই নম্বরেও যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার:
📞 +351 920 379 472
পরিবারের আশা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় খুব দ্রুত তাহরিমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News