যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:17 AM, 04 April 2026.
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Publish : 10:17 AM, 04 April 2026.
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক ঘটনায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত নীলুফারের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে শহরের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙেন। নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে তিনি চিৎকার করে ‘আমার টাকা দাও’ বলে হাতুড়ি দিয়ে নীলুফারের মাথায় আঘাত করেন।

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট এবং ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে হাসপাতালে নেন। চিকিৎসকরা সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রোলবার্ট জোয়াচিনকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় নিরাপত্তার কারণে স্থানীয় তিনটি স্কুল সাময়িক ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে আটক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। আদালতে তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নীলুফার ইয়াসমিন মাত্র তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ১৬ ও ২০ বছরের দুটি কন্যাসন্তানকে রেখে গেছেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা