ছবি সংগ্রহীত
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এ তথ্য সোমবার (২ মার্চ) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।
নিহতদের মধ্যে সালেহ আহমেদ রয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ছিলেন এবং সিলেটের বড়লেখার বাসিন্দা। আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে তিনি গুরুতর আহত হয়ে প্রাণ হারান। এ ছাড়াও বাহরাইনে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন।
কুয়েতে চারজন বাংলাদেশিও হামলায় আহত হয়েছেন। তারা হলেন— নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা)। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে জেবেল আলি বন্দরে অবস্থান করছে। জাহাজের ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রবাসীদের সতর্ক থাকার জন্য এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার জন্য দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News