সীমান্ত লঙ্ঘন করে পা ধরে মাফ চাইল বিএসএফ সদস্যরা
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:44 AM, 16 March 2026.
Digital Solutions Ltd

সীমান্ত লঙ্ঘন করে পা ধরে মাফ চাইল বিএসএফ সদস্যরা

Publish : 02:44 AM, 16 March 2026.
সীমান্ত লঙ্ঘন করে পা ধরে মাফ চাইল বিএসএফ সদস্যরা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের চাঞ্চল্যকর ঘটনা। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের ধরতে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর দুই সদস্যকে আটক করে স্থানীয় জনতা ও বিজিবি। পরে পরিস্থিতির চাপে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হন ওই দুই বিএসএফ জওয়ান।

ঘটনাটি ঘটে সম্প্রতি। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, দুই বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে স্থানীয় কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে নিকটবর্তী বিজিবি ক্যাম্প থেকে দ্রুত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত জনতা ও বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যদের আটক করা হয়।

সামি আরও জানান, আটক হওয়ার পর দুই বিএসএফ সদস্য নিজেদের ভুল স্বীকার করে ও প্রকাশ্যে পা ধরে ক্ষমা প্রার্থনা করেন। পরে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।

ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন অনুপ্রবেশ রোধে কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, এ ঘটনায় যথাযথ নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনুপ্রবেশ কেবল দুই দেশের সীমান্ত আইন লঙ্ঘনই নয়, এটি একটি দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা রোধে পারস্পরিক সমঝোতা ও কূটনৈতিক সতর্কতা প্রয়োজন।

 

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা