ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে এগিয়ে গেল জামায়াত। রায়ের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন,
"আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।"
"মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।"
২০০৯ সালে হাইকোর্টে একটি রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন, যেখানে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এর চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ।
পরে ২০১৩ সালেই জামায়াত আপিলের অনুমতি চেয়ে আবেদন করে এবং সেই মামলা আপিলে রূপান্তরিত হয়। যদিও ২০২৩ সালের নভেম্বরে আপিল বিভাগ শুনানিতে তাদের পক্ষে কেউ না থাকায় মামলা খারিজ (ডিসমিস ফর ডিফল্ট) হয়ে যায়।
পরে পুনরুজ্জীবনের আবেদন করলে আদালত সেটি গ্রহণ করে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতে থাকা শুনানি শেষে ১ জুন আপিল বিভাগ চূড়ান্তভাবে হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
আদালত দলের নিবন্ধন ফিরিয়ে দিলেও জামায়াতের পুরনো প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন। ফলে এখন দেখার বিষয়, কমিশন কবে এই নির্দেশনা বাস্তবায়ন করে এবং দলটিকে পুনরায় নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News