মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির উপস্থিতি
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ধর্ম ডেস্ক :
Publish : 12:56 AM, 14 January 2026.
Digital Solutions Ltd

মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির উপস্থিতি

Publish : 12:56 AM, 14 January 2026.
মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির উপস্থিতি

ছবি সংগ্রহীত

ধর্ম ডেস্ক :

সৌদি আরবের মক্কা ও মদিনাতে অবস্থিত দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববী, জুমাদিউস সানি মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটেছে। আগের মাসের তুলনায় এটি ২১ লাখ বেশি।

দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষ জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের জুমাদিউস সানি মাসে মোট ৬ কোটি ৮৭ লাখ মানুষ মসজিদে ইবাদত ও জিয়ারতের জন্য আগমন করেছেন। এর মধ্যে ৩ কোটি মুসল্লি মসজিদুল হারামে ইবাদত করেছেন। বিশেষ করে ৯৪ হাজার ৭০০ জন কাবা শরিফ সংলগ্ন ঐতিহাসিক মাতাফ এলাকায় নামাজ আদায় করেছেন।

মদিনার মসজিদে নববীতে ইবাদত ও জিয়ারতের জন্য ২ কোটি ৩১ লাখ মানুষ প্রবেশ করেছেন। এছাড়া রাসুল (সা.)–এর রওজায় প্রবেশের সুযোগ পেয়েছেন ১৩ লাখ মুসল্লি। মহানবী (সা.) এবং তার দুই সাহাবির কবর জিয়ারত করেছেন আরও ২৩ লাখ মানুষ।

তত্ত্বাবধান কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জুমাদিউস সানি মাসেই দেশি-বিদেশি মিলিয়ে ১ কোটি ১৯ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। উন্নত সেবা, আধুনিক ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার কারণে ওমরাহ যাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যানে দেখা গেছে, সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ যাত্রীর সংখ্যা ১৭ লাখের বেশি। ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার কারণে আগমন প্রক্রিয়া সহজ হয়েছে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারছেন।

দুই পবিত্র মসজিদে মুসল্লি ও ওমরাহ যাত্রীর এই বাড়তি উপস্থিতি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের জন্য হজ, ওমরাহ ও জিয়ারত আরও সহজ ও নিরাপদ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষ যৌথভাবে সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। ডিজিটাল ও পরিচালনাগত ব্যবস্থার উন্নয়ন করে মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য আরও সহজ, সুশৃঙ্খল ও প্রশান্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম বাগেরহাটে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান শিরোনাম এবার হত্যা মামলায় হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় ১১ জেলে আটক, একজনের কারাদণ্ড শিরোনাম বিয়েতে পরিবারের আপত্তি, কিশোরের আত্মহত্যা শিরোনাম নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, দুইজন গ্রেপ্তার