ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিচার বিলম্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সাংবাদিক দম্পতি সাগর-রুনির ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “সাগর-রুনির মতো কতবার যে বিচার পেছাবে, তা আল্লাহই ভালো জানেন।”
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি এই প্রশ্নটাই আমাদের দেশে বিচারপ্রত্যাশীদের আজীবনের প্রশ্ন।”
রাবেয়া ইসলাম সম্পা আরও লেখেন, “ইতিহাস বলছে না আমরা সাগর-রুনি হত্যার বিচার পেয়েছি, না আবরার ফাহাদের বিচার। এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও একই গল্প। কতবার যে তারা পেছাবে, তা আল্লাহই জানে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার বিচার নিশ্চিত করেই ছাড়ব।”
তিনি সতর্ক করে বলেন, “হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কেউ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। পরিবারকে কিছু সুযোগ-সুবিধা দিয়ে বিচার থামিয়ে দেওয়া যাবে এমন ভাবনা চরম ভুল। হাদি শুধু আমাদের না, সে সারা বাংলাদেশের।”
পোস্টের শেষ অংশে তিনি বলেন, “সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না এসব বিষয়ে আমি আগ্রহী নই। আমার একমাত্র দাবি, যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং তার রেখে যাওয়া আমানত আমার ছেলে ফিরনাসের নিরাপদ ভবিষ্যৎ।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মী ও বিচারপ্রত্যাশীরা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News