ছবি সংগ্রহীত
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোকাহত অভিনেতা জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করে তিনি এ পোস্ট করেন।
স্ট্যাটাসে আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
তিনি আরও বলেন, “শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”
জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে। আকস্মিক এই ঘটনায় পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News