ছবি সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ভেরিফায়েড পেজের ফলোয়ার সংখ্যা ৪.৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি।
হাসনাত নিয়মিত তার পেজে বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজস্ব মতামত শেয়ার করেন। এভাবেই তিনি অর্থ উপার্জন করেন। সম্প্রতি তিনি তাঁর আয় সম্পর্কিত হিসাবও প্রকাশ করেছেন।
তিনি জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ পেয়ে ৪০ ডলার আয়ের সুযোগ দিয়েছে। সর্বশেষ দুইদিনে তিনি ১২০ ডলার অর্জন করেছেন। আর আগের মাসে তার আয়ের পরিমাণ ছিল ৩,৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা। এই হিসেবে, তিনি মাসে মোটামুটি ৪ লাখ টাকার ওপরে আয় করছেন। বার্ষিক হিসাব করলে এটি দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।
বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয় রাজনৈতিক নেতারা সামাজিক মাধ্যমকে কেবল রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য নয়, অর্থনৈতিকভাবে স্বাধীনতার মাধ্যম হিসেবেও ব্যবহার করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News