আমার মনে হয় তিনি আছেন শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে: আসিফ নজরুল
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:45 AM, 10 March 2026.
Digital Solutions Ltd

আমার মনে হয় তিনি আছেন শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে: আসিফ নজরুল

Publish : 01:45 AM, 10 March 2026.
আমার মনে হয় তিনি আছেন শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শারীরিকভাবে দেশে না থাকলেও তার সৃষ্ট রাজনীতি বাংলাদেশে আজও জীবিত।

আজ রোববার (৮ মার্চ) দুপুর ২টা ২২ মিনিটে তিনি ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে এই মন্তব্য প্রকাশ করেন। পোস্টের শিরোনাম ছিল ‘শেখ হাসিনার রাজনীতি’।

ড. আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র তার পতনের আন্দোলনের মানুষদেরও মধ্যে এখনও বিরাজ করছে।”

তিনি শেখ হাসিনার রাজনীতিকে তিনটি মূল দিক উল্লেখ করে ব্যাখ্যা করেছেন—

এক: মালিকানার রাজনীতি।

শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন। তিনি এবং তার অনুগতরাই একমাত্র মুক্তিযুদ্ধের প্রতিনিধি। তাই তার পাশে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, বিরোধিতা করা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা। জুলাইকে কেন্দ্র করে কিছু মানুষের মধ্যে এ ধরনের রাজনীতি এখনও বিরাজ করছে।

দুই: ট্যাগ দেওয়ার রাজনীতি।

আওয়ামী লীগের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল কথায় কথায় ‘রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’, ‘পাকিস্তানপন্থী’ ইত্যাদি ট্যাগ ব্যবহার। যদিও সময়ের সঙ্গে ট্যাগগুলো পরিবর্তিত হয়েছে, এই রাজনীতি আজও টিকে আছে। এখন চলছে—‘ফ্যাসিস্টের দোসর’, ‘ভারতের দালাল’, ‘জুলাই গাদ্দার’—এরকম লেবেলিং। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত ব্যক্তিরা এ ধরনের ট্যাগের শিকার হন।

তিন: ভিকটিমহুডের রাজনীতি।

শেখ হাসিনা তার ভিকটিম হিসেবে থাকা অনুভূতি ব্যবহার করে শিকারি হওয়ার অধিকারবোধ প্রতিষ্ঠা করেছেন। এই ভিকটিমহুডের রাজনীতি এখনও বহাল তবিয়তে টিকে আছে।

ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, “আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি, কিন্তু তার রাজনীতির অনেকটা নিজের ভেতর রেখে দিয়েছি।”

রাজনীতিক ও বিশ্লেষকরা বলছেন, সাবেক উপদেষ্টার এই ব্যাখ্যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনীতির প্রভাব এবং দীর্ঘমেয়াদি সামাজিক মনোভাবকে তুলে ধরছে।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার