শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে, ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:47 AM, 10 March 2026.
Digital Solutions Ltd

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে, ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

Publish : 12:47 AM, 10 March 2026.
শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে, ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। আগামী ২৮ মার্চ থেকে ধাপে ধাপে এই নীতিমালা কার্যকর হবে।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মুত্যা হাফিদ জানিয়েছেন, নতুন নীতিমালা অনুযায়ী উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শিশু-কিশোরদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর হবে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্সে।

মন্ত্রী বলেন,

“বর্তমানে অনেক শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির মতো ঝুঁকির মুখে পড়ছে। অ্যালগরিদমভিত্তিক বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এই অসম লড়াইয়ে অভিভাবকদের সহায়তা করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।”

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার প্রায় অর্ধেক শিশু কোনো না কোনোভাবে অনলাইনে যৌনধর্মী কনটেন্টের মুখোমুখি হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনেক অভিভাবক স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সন্তানদের অনলাইন কার্যক্রম সব সময় পর্যবেক্ষণ করা কঠিন হওয়ায় এই পদক্ষেপ কিছুটা স্বস্তি দেবে। তবে কিছু কিশোরের মতে, সব প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ না করে বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যেতে পারত।

বিশ্লেষকরা বলেন, শুধু বয়সসীমা নির্ধারণ করলেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী নীতিমালা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

এর আগে অস্ট্রেলিয়া শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে স্পেন এবং জনমত সংগ্রহ শুরু করেছে যুক্তরাজ্য সরকার।

 

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১