ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকার খবর প্রকাশ্যে আসার পর দেশব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এই খবরের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা মিতু লিখেছেন, “আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।”
এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। রাতভর চিকিৎসা চলার পর বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
রাজনৈতিক মহলে অসুস্থতার খবরের পরে শোক ও দ্রুত সুস্থতার প্রত্যাশা প্রকাশ করেছেন অনেক নেতা ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসা থাকলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
উল্লেখ্য, মির্জা আব্বাস দেশের রাজনৈতিক পরিসরে এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার সুস্থতা রাজনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News