“রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ”, রামপাল দুর্ঘটনায় শোক জানালেন শায়খ আহমাদুল্লাহ
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:25 AM, 15 March 2026.
Digital Solutions Ltd

“রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ”, রামপাল দুর্ঘটনায় শোক জানালেন শায়খ আহমাদুল্লাহ

Publish : 12:25 AM, 15 March 2026.
“রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ”, রামপাল দুর্ঘটনায় শোক জানালেন শায়খ আহমাদুল্লাহ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বাগেরহাটের রামপালে বিয়ের অনুষ্ঠানের পর বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, খুলনা–মোংলা মহাসড়কে ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত ও শোকাহত। তিনি নিহতদের জন্য দোয়া করেছেন এবং স্বজনদের ধৈর্য ধারণ করার তওফিক কামনা করেছেন।

তিনি বলেন, “যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জনসহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। আমরা যখন রাস্তায় বের হই, জীবন যেন যুদ্ধক্ষেত্রের মতো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।”

শায়খ আহমাদুল্লাহ সড়কের নিরাপত্তা নিয়ে আরও সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা এবং ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ। তিনি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি দায়িত্ব পালন না করি, ট্রাফিক আইন মানি না, তবে এই ধরনের নির্মম মৃত্যু নিয়মিত দেখতে হবে।”

শায়খ আরও বলেন, “সড়কে সুশাসন বিলাসিতা নয়, এটি মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত। এই সুশাসন নিশ্চিত না হলে বিয়ের যাত্রা হোক বা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।”

সড়ক দুর্ঘটনার পর তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা দেশের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মানার গুরুত্ব তুলে ধরে।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় শিরোনাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক