ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ভয়াবহ সিরিয়াল যৌন সহিংসতার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দনিয়া কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে নারীর কণ্ঠস্বর নকল করে প্রতারণার ফাঁদ পাতত। প্রথমে একটি ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে কৌশলে তার মোবাইল ফোন নিয়ন্ত্রণে নেয় সে। পরে ওই ফোন ব্যবহার করে ভিকটিমের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের টার্গেট করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, রাব্বি নারীর কণ্ঠে কথা বলে ভিকটিমদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত এবং উপহার আদান-প্রদানের কথা বলে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ি মোড়ের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যেত। সেখানে ভিকটিমদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সে ভিকটিমদের নগ্ন ভিডিও ধারণ করে রাখত এবং পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া বা পর্নোগ্রাফিক সাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করত। এভাবে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন ও নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরও জানা যায়, গত ২০ মার্চ দুপুরে এক ভিকটিমকে পারিবারিক মিট-আপের কথা বলে নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে চাপ প্রয়োগ করা হয়।
পরে একই ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে রাব্বি দ্বিতীয় আরেকজন ভিকটিমকে টার্গেট করে। গত ৬ এপ্রিল পোশাক ডেলিভারির কথা বলে তাকে ডেকে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ ও তার মোবাইল ও নগদ অর্থ লুটের অভিযোগ রয়েছে। এছাড়া ৯ এপ্রিল আরও এক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা করে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ বলছে, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে সংঘটিত এ ধরনের অপরাধ এখন ভয়াবহ আকার ধারণ করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News