মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 12:40 AM, 24 February 2025.
Digital Solutions Ltd

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক

Publish : 12:40 AM, 24 February 2025.
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের ৬০০ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে অভিবাসন অপরাধে ৬৩০ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

জাফরি বলেন, ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়। তদন্তে আরও জানা গেছে কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছেন। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার