এসএসসি শুরু মঙ্গলবার, লোডশেডিংয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:17 AM, 19 April 2026.
Digital Solutions Ltd

এসএসসি শুরু মঙ্গলবার, লোডশেডিংয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

Publish : 03:17 AM, 19 April 2026.
এসএসসি শুরু মঙ্গলবার, লোডশেডিংয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে ব্যস্ত শিক্ষার্থীরা, কিন্তু তাদের এই প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিং।

দেশে জ্বালানি সংকট ও বৈশাখের তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই এখন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে, যখন শিক্ষার্থীদের পড়াশোনার মূল সময়, তখনই বেশি লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। শুধু চট্টগ্রাম জেলাতেই পরীক্ষার্থী রয়েছে ৯২ হাজার ২৯৬ জন। এই বিশাল সংখ্যক শিক্ষার্থী এখন বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, দিনের বেলাতেও বিদ্যুৎ থাকছে না, তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রাতে। অনেক এলাকায় দিনে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ। এতে অনলাইন পড়াশোনা, রিভিশন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নগরীর অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী নাছরিন বলেন, “রাতে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। গরমে বসে থাকা যায় না, পড়ায় মনোযোগও থাকে না।”

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বদিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী রিজভী জানান, “বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই থাকে। কখনও ১০ মিনিট, কখনও ২০ মিনিট। পড়াশোনা করা খুবই কঠিন হয়ে পড়েছে।”

অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পরীক্ষার ঠিক আগে এমন বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াচ্ছে এবং ফলাফলেও প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উৎপাদন ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি সাময়িকভাবে জটিল হয়েছে। চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বর্তমানে ১০টি বন্ধ রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এনলিমা, জুডিয়াক, জুলধা-২ ও ৩, রাউজান ১ ও ২ এবং কক্সবাজারের উইন্ড প্ল্যান্টসহ একাধিক কেন্দ্র। গ্যাস সরবরাহ হ্রাস ও জ্বালানি সংকটকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পিডিবির চট্টগ্রাম স্কাডা বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাহমিদা জামান বলেন, “চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। জ্বালানি সংকট ও গ্যাস সরবরাহ হ্রাসের কারণে বেশ কিছু কেন্দ্র বন্ধ রয়েছে।”

সব মিলিয়ে এসএসসি পরীক্ষার ঠিক আগে বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরীক্ষার ফলাফলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার