ছবি সংগৃহীত
আগামী মঙ্গলবার, ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের লাখো শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র।
পরীক্ষা শুরুর প্রাক্কালে শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা সম্পন্ন করতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল বা রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে মাঝে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র বিতরণে কোনো অনিয়ম হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া, উত্তরপত্রে ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
আরও বলা হয়েছে, একজন পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
পরীক্ষার সময় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে আনতে বা ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে।
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব নির্দেশনা মেনে চললে পরীক্ষায় শৃঙ্খলা বজায় থাকবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবে।
এসএসসি পরীক্ষা ঘিরে ইতোমধ্যে সারাদেশে প্রস্তুতি প্রায় সম্পন্ন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের প্রত্যাশা সবার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News