ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর পদত্যাগ করেছেন
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:12 AM, 11 May 2026.
Digital Solutions Ltd

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর পদত্যাগ করেছেন

Publish : 03:12 AM, 11 May 2026.
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর পদত্যাগ করেছেন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন এবং একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন।

শেহরীন আমিন মোনামী শিক্ষকতা জীবনের শুরু থেকেই প্রশাসনিক দায়িত্বের প্রতি অনাগ্রহী ছিলেন বলে জানিয়েছেন তার পোস্টে। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি নতুন অভিজ্ঞতার আশায় দায়িত্ব গ্রহণ করেন।

তিনি লেখেন, দায়িত্ব নেওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে বিষয়টিকে দেখেছিলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সাইফুদ্দীন আহমেদ-এর নেতৃত্বে কাজ করা ছিল তার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

তিনি বলেন, সংকটপূর্ণ পরিস্থিতিতেও কীভাবে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হয় এবং শিক্ষার্থীদের পাশে থাকতে হয়—সেটা তিনি এই টিমের মাধ্যমে শিখেছেন।

মোনামী তার ফেসবুক পোস্টে লেখেন,

“আমার টেনিউরে আমি কী করতে পেরেছি, কতটা সফল ছিলাম তা আমি মূল্যায়ন করবো না। তবে একটি অসাধারণ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এর আগে রোববার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমেদও পদত্যাগ করেন। তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পরিবর্তনকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা চলছে।

পদত্যাগের খবরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে ধারাবাহিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার