ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনার আহ্বান: শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:59 AM, 30 June 2026.
Digital Solutions Ltd

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনার আহ্বান: শিক্ষামন্ত্রী

Publish : 02:59 AM, 30 June 2026.
ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনার আহ্বান: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ইসলামি শিক্ষাকে কেবল ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা এবং দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য কেবল ধর্মীয় জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ নাগরিক গড়ে তোলা। তাই মাদ্রাসা শিক্ষাকে এমনভাবে আধুনিকায়ন করতে হবে, যাতে এই ধারার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারেন।

তিনি বলেন, ফাজিল ও কামিল শিক্ষাকে দেশের মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, পরিকল্পিত এবং সময়োপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমান সময়ে নৈতিক শিক্ষা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ইসলামি শিক্ষা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য প্রয়োজন আধুনিক শিক্ষাব্যবস্থা, দক্ষ শিক্ষক এবং বাস্তবমুখী পাঠ্যক্রম।

মাদ্রাসা শিক্ষায় শিক্ষক সংকটের বিষয় তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। বিশেষ করে ইসলামি বিষয়ে দক্ষ শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন নিয়োগ পাওয়া কিছু মাদ্রাসা শিক্ষকের বেতনসংক্রান্ত জটিলতা সরকারের নজরে রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর মাধ্যমে বেতন পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সনদ অর্জন করলেই চলবে না; গবেষণা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। ইসলামি শিক্ষার শিক্ষার্থীদেরও বিসিএস, উচ্চশিক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার সক্ষমতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার