এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:27 AM, 26 July 2026.
Digital Solutions Ltd

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

Publish : 02:27 AM, 26 July 2026.
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর আসতে পারে চলতি সপ্তাহেই। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শিক্ষা বোর্ডগুলো বর্তমানে ফলাফল প্রস্তুতের শেষ ধাপের কাজ করছে। ফল প্রস্তুত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা কিছুটা দীর্ঘ হয়েছে।

তবে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফল জানতে পারবেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার শিরোনাম পিরোজপুরে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষককে শোকজ শিরোনাম বাকেরগঞ্জে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে আহত ২ শিরোনাম শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা শিরোনাম বিরোধী দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার শিরোনাম ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে